Skip to main content

Posts

Showing posts with the label Poem

মন খারাপ । Mon Kharap । Photo Story । Sandip Chandra Das

  মন খারাপ আমার, আমারই সাথে  আর মন খারাপ করে আছি সবার সাথে! 

তুমি আমার ঈশ্বরের মতই সুন্দর । Sandip Chandra Das

  চাঁদ পুড়িয়ে কি বানিয়েছো কাজল? ফুলের নির্যাসে করেছো বুঝি স্লান? বসন্তকাল পুষেছো বোধহয় এই হাঁসিতে? লুব্ধক তারা টুকরো করে সাজিয়েছো কি ঝুমকোতে? বৃষ্টির পরের রঙধনু দিয়ে বেঁধেছ চুল? ওহ! ঘাসের গাঁয়ের কুয়াশা দিয়ে বানিয়েছো উজ্জ্বল নাকফুল? কৃষ্ণগহ্বরের আকর্ষণ র্শক্তি নিয়েছো বুঝি ধার? তুমি, পুরো আমার ঈশ্বরের মতই সুন্দর হয়ে এসেছো ! তুমি আমার আকস্মিক মৃত্যুর সংবাদ আনার প্রিয় দূত হয়ে এসেছো।

তোমায় , আমার ভাববার জ্বর বাড়েই রোজ রোজ । Sandip Chandra Das

  তোমায় আমার ভাববার জ্বর বাড়েই রোজ রোজ, আমিও কেন জানি মনে করে ঔষুধ ভুলে থাকি।                                                                                                                              তোমার হাত ছুঁয়ে দেখবে কপালের উত্তাপ, এই অসম্ভব ইচ্ছে পুষে রাখি। মনের আঙ্গিনায় তোমার আসার ঋতু সাজিয়ে রাখি, চোখের ঘরে তোমার প্রতিবিম্বকে ঘুম পারিয়ে নিজের করে রাখি। ব্যস্ত থাকি তোমায় মনে করে, ক্লান্ত হই তোমায় ভালোবাসার কাজ করে। যদি হয় কখনো এমন! - এসে ডাকে প্রেমের মৌসুম; আমি হাত ধরে রাখবো তার - যখনই হবে বৃষ্টি, এই ভীষণ জ্বর...

কি করে তোকে এসব জানাই বল? । Sandip Chandra Das

ব্যাস্ত আজকাল তোকে নিয়ে আমার সব ইচ্ছে দল। সুখের কলোহল । ঠোঁটের চলাচল। মনের সুরের দল। কি করে তোকে এসব জানাই বল? আমি পারি কি পেতে তোকে একবার নিজের মতো করে হাতের ফুল খোঁপায় গুজে দিতে। গালের ভাঁজে ছুঁয়ে নিতে। এছাড়া তোর হাতে হাত রেখে রেখায় নিজেকে বসিয়ে নিতে। আমার আমাতে তোকে তোর মতো করে মিলিয়ে নিতে। সাজিয়ে নিতে। গুছিতে নিতে। নিজের করে নিতে। কি করে তোকে এসব জানাই বল?

তোমায় ভালো লাগে । Sandip Chandra Das । Photostory

তুমি খুব নতুন কিছু ভেবে না লিখতে পারলে, না লিখো। আমি লিখছি "তোমায় ভালোলাগে"। এক কাজ করো, তুমি এটাই দেখে দেখে হুবুহু কয়েকশত বার আমার জন্য লিখো।

আমার মনের মন্দিরের ঈশ্বর হয়েছে নারাজ | Sandip Chandra Das

  পাপগুলো অনেক আগে রেখে দিয়ে মনে, গিয়েছি ভুলে রেখেছি কোনখানে এখন শতাব্দি পরে দূর্গন্ধ ছড়াচ্ছে পঁচে মনের মন্দিরে ঈশ্বর হয়েছে নারাজ। আগুন লাগিয়ে আমি দমকলকে দিয়েছি ভুল ঠিকানা আমার শহর আমি জ্বালাচ্ছি চোখের জল ঝড়িয়ে নিভাতে কাউকে দিব না। দরজায় খিল দিয়েছি সেঁটে এই দিলাম ঘুম জেগে জেগে না ঘুমানো ঘুম যেন না ভাঙ্গে, আমার শহরে যেন নুপুর না বাজে। আমার শহরকে দেও জ্বলতে আমায় দাও ঘুমাতে দুর্গন্ধগুলো রাখতে দাও আড়ালে। ঘুমাতে দাও আমায় জেগে জেগে । আমার মনের মন্দিরের ঈশ্বর হয়েছে নারাজ।

ইতি তোমার ভালোবাসা

  এইযে ভালোবাসা, ভালোবাসা মনে আছে নিশ্চয়ই! হয়তো নাহ্, তাই নাহ্? ঠিক আছে কেননা এটা জরুরি নয়। তবে- ভালোবাসার প্রতি, এই ভালোবাসার ভালোবাসা রইলো! তো প্রিয় ভালোবাসা, ভালোবাসা নিলে অবশ্যই! নাকি নাহ্? না নিলেও একেবারেই অসুবিধা নেই। ঠিক আছে- ভালো থেকো, ভালোবাসা! ভালোবাসা জানাই, ইতি তোমার ভালোবাসা!

সে যে নিজের হতেও বেশি সুন্দর । Sandip Chandra Das

 কেউ একজন আছে যেকিনা তার নিজের আয়নার প্রতিচ্ছবি হতেও বেশি সুন্দর! 

হাতের রেখা

  কারো সঙ্গে হাত এখানে সাবধানে মিলিও। কে জানে, কোন রেখা, কে নিয়ে চলে যায়!       

ভয় লাগে চুপচাপ থাকতে | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines  এখানে আমরা কখনো কখনো নিজে খুশি হওয়ার জন্য অন্যের বদনাম শোনার এক অদ্ভুত ধরনের নিয়ম গড়ে নিয়েছি। তাই না? More more posts follow me on -  Instagram  |  Facebook  |  Twitter

প্রিয় শখ। ছবি কথা। Sandip Chandra Das

#TwoLinesTeller   এটাই যে আমার বড্ড প্রিয় শখ। এই শখটিই এখন আমার এমন একটি শখ যার জন্য আমি শখে শখে মৃত্যও অনায়াসে গ্রহণ করতে পারি।   

স্মৃতি । তোমার আমার স্মৃতি এভাবেই জমে থাক মনের ঘরে । Sandip Chandra Das

জমবে স্মৃতি আর যা চলবে আজীবন !  #TwoLinesTeller  সময় তো এমনই থাকবে । যেখানে দুঃখ কষ্ট সবই থাকবে তবে কিছু স্মৃতি এমন তৈরি করে নিতে কষ্ট কি? যা ভেবে আজীবন আনন্দে কাটানো যাবে । আর আমিও তো আজ তাই চাচ্ছি ! তো চলো এই ঘুমন্ত শহরে আমরা রাত জেগে স্মৃতি জমাই ।