Skip to main content

Posts

Showing posts with the label love

তুমি আমার ঈশ্বরের মতই সুন্দর । Sandip Chandra Das

  চাঁদ পুড়িয়ে কি বানিয়েছো কাজল? ফুলের নির্যাসে করেছো বুঝি স্লান? বসন্তকাল পুষেছো বোধহয় এই হাঁসিতে? লুব্ধক তারা টুকরো করে সাজিয়েছো কি ঝুমকোতে? বৃষ্টির পরের রঙধনু দিয়ে বেঁধেছ চুল? ওহ! ঘাসের গাঁয়ের কুয়াশা দিয়ে বানিয়েছো উজ্জ্বল নাকফুল? কৃষ্ণগহ্বরের আকর্ষণ র্শক্তি নিয়েছো বুঝি ধার? তুমি, পুরো আমার ঈশ্বরের মতই সুন্দর হয়ে এসেছো ! তুমি আমার আকস্মিক মৃত্যুর সংবাদ আনার প্রিয় দূত হয়ে এসেছো।

নিখোঁজের চিঠি । Sandip Chandra Das

৪ই জুন ২০২২ইং ১১/২ মেঘ নিবাস কল্পনা নগর,ইচ্ছেপুর। প্রিয় নীলাদ্রী ; আশা রাখছি ভীষণ ভালোই আছেন। হঠাৎ করেই আপনাকে মনে করা আর বিরক্ত করা। আমি খুবই লজ্জিত। আসলে মস্ত বড় একটি বিপদে পড়েই আপনাকে মনে করা। আসলে ব্যাপারটি হলো, গতকিছু দিন ধরেই আমাকে পাওয়া যাচ্ছে না। মানে যাকে বলে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, হচ্ছে। তবুও কোনো জায়গা থেকেই কোনো প্রকার খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক মনে করার চেষ্টা করার পর, খেয়াল হলো; ঐ যে সেদিন আপনার দেখা আমার সাথে আচমকায় রাস্তার ধাঁরে। দুজনেই দুদিকের পথ হতে একে অন্যের দিকে আসা। তারপর খানিকক্ষণ আলাপচারিতা করা। আশা করছি, আমি আপনাকে মনে করাতে পেরেছি আর আপনারও সেদিনটির কথা মনে আছে। মূলত আমি খেয়াল করে দেখলাম সেই শেষবারই আমাকে দেখা গিয়েছিল। তারপরই আমাকে আর পাওয়া যাচ্ছে না। আমার ও আমার একান্তই কাছের মানুষদের ধারণা আমি আপনার মধ্যে হারিয়ে গিয়েছে। তাই আপনার কাছে অনুরোধ একটু দেখবেন কি! যে আমাকে আপনি ভুলবসত নিয়ে গিয়েছেন কিনা। আমার মনেই হচ্ছে আমি আপনার কাছে চলে গিয়েছি, ইচ্ছে করে নিজেকে আপনার দ্বারা চুরি করিয়েছি। তাই বলছিলাম কি!! নিজের ভেতরে একটু দয়া করে খুঁজে দেখবেন কি? ইতি -...

খোঁদা আমায় তুমি খুব বেশি সফল বানিও নাহ্‌। Sandip Chandra Das

  হে খোঁদা আমায় তুমি খুব বেশি সফল বানিও নাহ্‌। আমি বলেছিলাম । আমিই বলছি হে খোঁদা। আমায় বানিও নাহ্‌। আমি জানি, আমি খুব বেশি সফল হয়ে গেলে অহংকার হয়ে যাব। আমি অনিয়ন্ত্রিত হয়ে যাব। আমি তার সামনাসামনি সেদিন বুক ফুলিয়ে চলে যাব। গিয়ে চোখে চোখ রেখে তাকে বুঝিয়ে দিব, তার সিদ্ধান্ত ভুল ছিল। ভুল ছিল, অসফল বলে তার ছেড়ে যাওয়া। ভুল ছিল আমায় সুযোগ না দেওয়া । ভুল ছিল আমায় কিছুই নাহ্‌ ভাবা। ভুল ছিল তার ভুল করাটা। তাই বলছি খোঁদা আমার সেই মন হতে বলা কথা তুমি শুনতেই পাওনি এমনভাবে ভুলে যাও । আমি যেন সফল খুব বেশি না হই খোঁদা। আমি তাহলে অহংকারী হয়ে যাব। তার চোখে চোখ রেখে, নিজের চোখ থেকে পরে যাব। তাই ; হে খোঁদা - আমায় তুমি খুব বেশি সফল বানিও নাহ্‌। আমায় তার সামনাসামনি হওয়ার সুযোগ দিও নাহ্‌। তুমি তাকে তার মতই অসম্ভব সুন্দর রাখো। আমাকে তার হতে দূর হতেও দূরে রাখো।

কি করে তোকে এসব জানাই বল? । Sandip Chandra Das

ব্যাস্ত আজকাল তোকে নিয়ে আমার সব ইচ্ছে দল। সুখের কলোহল । ঠোঁটের চলাচল। মনের সুরের দল। কি করে তোকে এসব জানাই বল? আমি পারি কি পেতে তোকে একবার নিজের মতো করে হাতের ফুল খোঁপায় গুজে দিতে। গালের ভাঁজে ছুঁয়ে নিতে। এছাড়া তোর হাতে হাত রেখে রেখায় নিজেকে বসিয়ে নিতে। আমার আমাতে তোকে তোর মতো করে মিলিয়ে নিতে। সাজিয়ে নিতে। গুছিতে নিতে। নিজের করে নিতে। কি করে তোকে এসব জানাই বল?

আমি প্রতিদিন চুরি হয়ে যাই । সন্দীপ চন্দ্র দাস

  তার চোখের শব্দ কানে আসে, ঠোঁটের নিরবতা চোখে পরে । তবুও আমি থেমে থাকি, তার চোখে আমি কতটা বিশেষ তা চোখ ফিরিয়ে মাপতে থাকি। পরিচয় ছাড়া ভীষণ পরিচিত তার আমি; আমি অপেক্ষায় আছি এক যুগ ধরে, আমার নাম জানাবো তাকে আমি। সে আমায় প্রতিদিন একটু একটু করে আড়াল হতে চুরি করে- আমি প্রতিদিন তার সামনে ইচ্ছে করে হাজির হয়ে চুরি হয়ে যাই। ঐ দেয়ালের কাছে একদিন যাব আমি জানবো আমায় নিয়ে তার লুকিয়ে বলা সব গল্প কাহিনী ।

এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ । Sandip Chandra Das

  মুগ্ধ হয়ে যাও আবারো কিছুক্ষণ আলাপ আরম্ভ করো আমার সাথে এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ । কে জানে জীবনে; সামনে কি, কিভাবে আর কোথায় ভাগ্যে জুটবে এমন আরেকটু প্রিয় কিছুক্ষণ । পরিচিত হলেই তো মনে পড়ে বেশি আর কথাবার্তা হয় কম । এই ঠোঁটের বাজে শব্দ বানাও আলাপ চালাও কিছুক্ষণ এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ ।

আয় হায়

  আমি না পারছি তার হতে, আর না পারছি তাকে অন্য কারোর হতে দিতে। আয় হায়!

ভালোবাসা ভালো থাক্‌

 😌 ভালোবাসাকে ভালোবাসি, যদিও ভালোবাসে না ভালোবাসা। তবুও ভালোবাসা ভালো থাক্!

আমার শেষ লেখা হবে একটি গান

-    আমার শেষ লেখাটি হবে একটি গানের কথা। এমন একটি গানের কথা যা আগে কেউ লিখেনি আর কেউ সেই গানের কথায় সুরও দেয়নি। আমি চাই সে গানের কথাটি তুমি খুঁজে পাও। তারপর নিজের ইচ্ছেমত সুর দিবে। আর রোজ শেষ বিকালে একমনে সেই গানের কথায় সুর বেধে- তোমার মত করে তুমি তোমার গান মনে করে গাইবে। আর সেটিই হবে আমার শেষ লেখার, শেষ পরিনতি আর শ্রেষ্ঠ প্রাপ্তি।

একতরফার বিশেষত্ব।

  এর হতেও শুদ্ধতম ব্যাপার কি হতে পারে, যে আপনি কাউকে খুব পছন্দ করেন তবে যাকে এতটা পছন্দ করেন, সে আসলে জানেই নাহ্ আপনি ঠিক কতটা পছন্দ করেন। আপনি আপনার সবটুকু দিয়ে তাকে চাচ্ছেন, ভাবছেন। চাওয়াটাও এমনই; যেখানে অন্যকারো বাড়ন করার কারণ নেই, আর ভাবনাটাও এমন ধরনের যাতে ভালো ও পবিত্র ভাবনা ছাড়া অন্যকিছু নেই। আর সবচেয়ে সুন্দর বিষয়টা তো এটা যে, আপনি অজস্র রাত শুধু এই ভেবে স্বপ্ন দেখতেই থাকবেন- হয়তো সেও চায় আপনাকে, কিন্তু আপনার মতোই ছটফট করছে; কথাটি জানানোর জন্য তবে বলতে পারছে না, জানাতে পারছে না! আপনি প্রতিটি দিনের শুরু করবেন একটু মুচকি হেসে এইভেবে যে, আজ হয়তো কিছু এমন হবে যার কারণে আপনার প্রিয় মানুষটি বলবে তার পছন্দের কথা তাও আবার তার সবচেয়ে পছন্দের মানুষটি অর্থাৎ আপনার কাছে। জানাবে তার এতদিনের সেই জানাতে না পারা,আপনার জানতে চাওয়া সেই  অসম্ভব প্রিয় কথাটি ' আমি তোমাকে পছন্দ করি'। আর এর থেকে আনন্দের আর কি হতে পারে বলুন দেখি!🖤

সে যে নিজের হতেও বেশি সুন্দর । Sandip Chandra Das

 কেউ একজন আছে যেকিনা তার নিজের আয়নার প্রতিচ্ছবি হতেও বেশি সুন্দর! 

এতটা মিষ্টি বোধহয় একারণেই!

তোমার মুখে যেমন মধু তেমনি চোখের চাহনিতে কি চিনির সিরা গুলানো? 

হাঁসি গুলিয়েছো কি চা'য়ে?

  তুমি প্রতিদিন প্রতিবার হাসিমুখে আমার জন্য চা আনবে আর আমি তা পান করে বলবো, বাহ্ অসাধারণ!!  আজ চায়ে কি চিনির বদলে তোমার হাঁসি গুলিয়েছো। এতো মিষ্টি!  🥰

প্রেমপত্র | Love Letter | Sandip Chandra Das

  Photo Sources - Pixabay  হয়তো ভাবছেন আমি কে ? যে এই আধুনিক যুগেও নামহীন পত্র লেখছি ! আসলে আমার এ ছাড়া কোনো কিছুই করার ছিল না !! সব কথা আসলে সরাসরি বলা যায় না , আর যখন আপনার মতো রূপসী কেউ হয় তাহলে তো আরে আগেই বলা একেবারে ~ অসম্ভব! যার চোখে চোখ রাখলে এই হৃদপিন্ড বুকে আঘাত করতে করতে নিহত হয়ে যায় ,তার কাছে আসাও যে দুঃসাহসিকতার পরিচয় আর আমি তা দিতে চাই না। তাই নিজ হাতে এই সাদা কাগজে নিজের মনকে নামিয়ে নিয়ে এসেছি ! জানিনা কতটুকু নিজের কথা  মন বলতে পারবে ! মানুষ সুন্দর হয় তবে আপনি সুন্দরের ও ঊর্ধবে । চুল বাঁধা রূপসী অনেক দেখেছি তবে আপনার মতো কাউকে এ চোখ আজো পছন্দ করেনি । টিপ পড়ে আছে এমনো অনেক দেখেছি তবে এই ঠোঁট আপনাকেই এই প্রথম সুন্দর বলে বহিঃপ্রকাশ করেছে । কতটুকু মনে ধরলে কাউকে আর কষ্ট করে মনে করা লাগে না তার সম্পর্কে আমার ধারনা নেই তবে এতটুকু বলতে পারি যতটুকুই সে হোক না কেন আমার মন তা আপনাকে দেখার প্রথম দিনেই সেই সীমা অতিক্রম করে ফেলেছে ! আশাকরি এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি বলার চেষ্টা করছি ।  ভালোবাসি আপনাকে ! যদিও আমার এইচোখ আপনার চোখের মতো সৌন্দর্য্যের অধিকারি নয় তবু...

হাতের রেখা

  কারো সঙ্গে হাত এখানে সাবধানে মিলিও। কে জানে, কোন রেখা, কে নিয়ে চলে যায়!       

শুধু মনে রাখুন | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines আপনার এতো সময় কোথায়? তাই মনে করার ব্যাপারটা মনকেই দিয়ে দিন। সে মনে করবে, আমায় ভাববে আর আমি আনন্দ পাবো। ❤😌

ভয় লাগে চুপচাপ থাকতে | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines  এখানে আমরা কখনো কখনো নিজে খুশি হওয়ার জন্য অন্যের বদনাম শোনার এক অদ্ভুত ধরনের নিয়ম গড়ে নিয়েছি। তাই না? More more posts follow me on -  Instagram  |  Facebook  |  Twitter

প্রিয় শখ। ছবি কথা। Sandip Chandra Das

#TwoLinesTeller   এটাই যে আমার বড্ড প্রিয় শখ। এই শখটিই এখন আমার এমন একটি শখ যার জন্য আমি শখে শখে মৃত্যও অনায়াসে গ্রহণ করতে পারি।