Skip to main content

Posts

Showing posts with the label কথা

শুধু শুধু চলে যাচ্ছেন কেন? । Sandip Chandra Das

  আমায় দেখে হঠাৎ এত সুন্দর হাসি বন্ধ করে শুধু শুধু চলে যাচ্ছেন কেন? ওহ দেখে ফেলেছি বলে? এখন চোখ অপরাধ করেছে আর আমায় কষ্ট দিবেন? এটা আবার কোথাকার নিয়ম? হুম! যাবেননা দয়া করে! বলছিলাম যে, এই চোখ তো ইত্যিমধ্যেই দেখে ফেলেছে সেই স্বর্গীয় হাসি। এখন আর লুকিয়ে রাখার মানে কি? একটু দাঁড়িয়ে যান! একটু প্রশংসা করার সুযোগ তো দিন, তারপর নাহয় মৃত্যুদন্ডই দিয়ে দিবেন। অন্তত বলা তো যাবে, স্বর্গীয় হাসি চুপিচুপি দেখার অপরাধে মৃত্যুদন্ড পেয়ে নরকে এসেছি।

প্রত্যাখ্যান করে দিবেন

  আপনি মানুষটি বড্ড দামি! জানি আপনি অহংকার করেন না তবুও বলছি আমি যখন কম দামী সেই ফুটপাতের ফেরি হতে একপাতা কালো টিপ, মেলা হতে কেনা দু-মুঠো কাচের চুড়ি আর তিনদিন লাগিয়ে লেখা পাঁচ লাইনের লেখা যুক্ত সাদা এ-ফোর সাইজের কাগজটি দু-ভাজ করে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিব তখন, মুচকি হাসি দিয়ে প্রত্যাখ্যান করে চলে যাবেন। ফিরেও তাকাবেন না, ধরে নিবেন; ধরার মতো গুরুত্বপূর্ণ মানুষই আমি নাহ্ . . . কি পারবেন না? পারলে খুশি হবো!

কাছের মানুষ

  মাঝে মাঝে কাছের মানুষটিকে খুঁজে বের করতে ঠিক ততটা সময়ের কয়েকগুণ বেশি সময় লেগে যায়, যতটা সময় কিনা লাগে খুব দূরের মানুষটিকে খুঁজে পেতে। আর, আমি আর আপনি হয়তো কারোর সেই কাছের মানুষটিই তাই একটু বেশি লেগে যাচ্ছে।

ইতি তোমার ভালোবাসা

  এইযে ভালোবাসা, ভালোবাসা মনে আছে নিশ্চয়ই! হয়তো নাহ্, তাই নাহ্? ঠিক আছে কেননা এটা জরুরি নয়। তবে- ভালোবাসার প্রতি, এই ভালোবাসার ভালোবাসা রইলো! তো প্রিয় ভালোবাসা, ভালোবাসা নিলে অবশ্যই! নাকি নাহ্? না নিলেও একেবারেই অসুবিধা নেই। ঠিক আছে- ভালো থেকো, ভালোবাসা! ভালোবাসা জানাই, ইতি তোমার ভালোবাসা!

জীবনের অভিনয়

  আমি অভিনয় করতে করতে জীবনকেই নাটক বানিয়ে ফেলেছি। এখন নাটকটা কিছু এমন হয়ে গিয়েছে যেখানে আগামী পর্বে এই চরিত্রকে মরে যেতে হবে, আর অন্যদিকে অভিনয় ছেড়ে দিলে আমার বাস্তব চরিত্রটা অভিনয়ের চরিত্রের অভাবে মারা যাবে।

আমার শেষ লেখা হবে একটি গান

-    আমার শেষ লেখাটি হবে একটি গানের কথা। এমন একটি গানের কথা যা আগে কেউ লিখেনি আর কেউ সেই গানের কথায় সুরও দেয়নি। আমি চাই সে গানের কথাটি তুমি খুঁজে পাও। তারপর নিজের ইচ্ছেমত সুর দিবে। আর রোজ শেষ বিকালে একমনে সেই গানের কথায় সুর বেধে- তোমার মত করে তুমি তোমার গান মনে করে গাইবে। আর সেটিই হবে আমার শেষ লেখার, শেষ পরিনতি আর শ্রেষ্ঠ প্রাপ্তি।

কেনো মিথ্যে সম্পর্কে যুক্ত হওয়া !

যেখানে রক্তের সম্পর্কগুলোই টিকে থাকার কোনো নিশ্চয়তা থাকেনা, সেখানে আমরা পর মানুষদের নিয়ে এত কল্পনা জল্পনা করে বসে থাকি। সত্যিকার অর্থে একা থাকাতেই অভ্যস্থ হয়ে যাওয়া দরকার। হয়তো এতে কিছুটা কষ্ট পাওয়া যায় প্রথমদিকে তবে এটাতে অন্তত একটি বিষয় থাকে যা সবচেয়ে ভালো বিষয় আর তা হলো- এতে কেউ , কোনো এক সময়ে ছেড়ে যাবে; এমন কোন ধরনের যন্ত্রণাদায়ক চিন্তা মাথায় থাকেনা।

হাতের রেখা

  কারো সঙ্গে হাত এখানে সাবধানে মিলিও। কে জানে, কোন রেখা, কে নিয়ে চলে যায়!       

না বলা কথা | ছবি কথা | Sandip Chandra Das

  কথা বলতে সবাই শিখে যায় তবে সব কথা আদৌও কি বলা যায়?  

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো? 

অনুভূতিগুলো জানার জন্য আধুনিক যন্ত্র প্রয়োজন

  আমাদের এই আধুনিক যুগের মতোই আমাদের এখন একটি আধুনিক ধরনের যন্ত্র খুব জরুরীভাবে প্রয়োজন । ঠিক এমন একটি আধুনিক ধরনের যন্ত্র যা ব্যবহার করে একজন আরেকজনের মনের অবস্থা অনুধাবন করতে পারবে , সাথে এটাও জানতে পারবে যে কাছে থাকা ব্যক্তিটি কি ভাবছে । আমাদের খুব দূরের মানুষের ভাব বুঝতে পারবে এমন যন্ত্র না হলেও অন্তত কয়েক মিটার দূরত্বে থাকা কাছের মানুষটির মনের হতাশা, কষ্ট, একাকীত্ব বুঝতে পারব কিংবা পরিমাপ করে জানাতে পারবে এমন একটি আধুনিক যন্ত্রের প্রয়োজন । জানিনা কেন আমাদের এই পৃথিবী এমন হয়ে যাচ্ছে   সময়ের সাথে সাথে । আসলে পৃথিবী বললে ভুল বলা হবে, বলতে হয় আমরা কেমন যেনো হয়ে যাচ্ছি । বদলে যাচ্ছে সময় , হয়েছে আদিম হতে নতুন আর নতুন হতে এখন হয়েছে আধুনিক তবে আমরা সময়ের সাথে সাথে বিবর্তন হলেও উন্নত ও বিকশিত চিন্তাধারার অধিকারী না হয়ে , হয়ে যাচ্ছি এক ভিন্ন ধরনের সত্ত্বা যাদের কাছে কিনা এখন মৃত্যু একটা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যাকিনা চাইলেই ঘটিয়ে দেয়া যায় । সমস্যা, হতাশা, দুঃখ-কষ্ট ইত্যাদি এই শব্দগুলো যদি এই সময়ে আমরা গুগলেও সার্চ করি তাহলে সেও বলতে পারবে না আদৌও কতটা পুরনো অর্থাৎ এইগুলো নতুন ...

ভয় লাগে চুপচাপ থাকতে | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines  এখানে আমরা কখনো কখনো নিজে খুশি হওয়ার জন্য অন্যের বদনাম শোনার এক অদ্ভুত ধরনের নিয়ম গড়ে নিয়েছি। তাই না? More more posts follow me on -  Instagram  |  Facebook  |  Twitter

তুমি মানেই ভালোলাগা | ছবি কথা। #TwoLines। Sandip Chandra Das

 #TwoLinesTeller 🖤 তোমায় ভালো লাগার অসুখটা আমায় আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্টে। 

প্রিয় শখ। ছবি কথা। Sandip Chandra Das

#TwoLinesTeller   এটাই যে আমার বড্ড প্রিয় শখ। এই শখটিই এখন আমার এমন একটি শখ যার জন্য আমি শখে শখে মৃত্যও অনায়াসে গ্রহণ করতে পারি।   

স্মৃতি । তোমার আমার স্মৃতি এভাবেই জমে থাক মনের ঘরে । Sandip Chandra Das

জমবে স্মৃতি আর যা চলবে আজীবন !  #TwoLinesTeller  সময় তো এমনই থাকবে । যেখানে দুঃখ কষ্ট সবই থাকবে তবে কিছু স্মৃতি এমন তৈরি করে নিতে কষ্ট কি? যা ভেবে আজীবন আনন্দে কাটানো যাবে । আর আমিও তো আজ তাই চাচ্ছি ! তো চলো এই ঘুমন্ত শহরে আমরা রাত জেগে স্মৃতি জমাই ।