Skip to main content

Posts

Showing posts with the label Bangla font

চুক্তি । তোমায় জড়িয়ে ধরার চুক্তি । Sandip Chandra Das

  চুক্তি । হুশ্‌! এত কথা কেন? কোনো কথা হবে না। চুক্তি কি একেবারেই মনে নেই নাকি তোমার! হ্যাঁ? ভুলে গিয়েছো? তোমার আমার সাথে কিন্তু চুক্তি ছিল, যে চুক্তি কখনোই ভাঙ্গা যাবে না। হোক তোমার অসহ্য রকমের মন খারাপের অসুখ। থাকলে থাক তোমার আকাশের মতো বিশাল অভিমান। কিংবা পাতালের মতো গভীর রাগ। পরিস্থিতি যেমনই হোক, সম্পর্ক যেই পর্যায়েই হোক না কেন!! আমি কিন্তু তোমার হতে কথা নিয়েছিলাম আমি জড়িয়ে ধরলে তুমি সেখানেই থেমে যাবে। তুমি রাগ করো কিংবা যাচ্ছে তাই করো; এখন ব্যাস্‌ চুক্তি কথা মনে করো। তো কোন কথাই আর হবেনা। কেননা আমি আমার একমাত্র ও অতীব প্রিয় অধিকারটি মনে প্রাণে প্রয়োগ করছি। তাই কোন কথা হবে না। আর হলেও মানছি নাহ্‌ মোটেও আমি ।আমি এখন তোমায় মানানোর চেষ্টা করছি। তুমি না মানা অবধি, আমি হার একেবারেই মানছি নাহ্‌! আমি আছি। তোমার হাঁসি ঠোঁটে ফুটে উঠার আগ অবধি এভাবেই আমি আছি। আমিও দেখি এই রাগের হিমবাহ কতক্ষন পরে আমি গলাতে পারি।

একেবারেই নয় । Status । Lekhalekhi। Sandip Chandra Das

  { একেবারেই নয় } এই যে অসুন্দরী শোনো!! -হ্যাঁ ! তুমি আমায় ভালোবাসতে শেখাতে পারবে? আর একবার শিখে গেলে তোমায় ভালোবাসতে দিবে? ভালোবাসি বলতে দিবে? - কেন? আমি জেনেছি একদিনে স্বপ্নে , ভালোবাসা পেলে আর ভালোবাসলে মানুষ সুন্দর হয়ে যায়। - হয়তো ! তবে তাতে কি? নাহ্‌ তাতে তেমন কিছু নেই হয়তো তবে আমি তোমাকে দেখাতে চাচ্ছিলাম তুমি কতটা অসম্ভব সুন্দর হতে পারো। আর সুন্দরের পাশে থেকে আমি কতটা সুন্দর হতে পারি। তো শেখাবে? - তুমি আগ্রহী হলে শেখাবো। ভালোবাসতে দিবে তারপর? - ভালোভাবে শিখতে পারলে নাহয় দিব। ভালোবাসি বলতে দিবে? - তোমার ভালো লাগলে নাহয় বলবে। । । । । বাহ্‌। তোমায় তো এই মুহুর্তেই ব্রহ্মান্ডের সবথেকে সুন্দরী মনে হচ্ছে। । - এর মানে তোমার জানা কথা ভুল নয়। একেবারেই নয় । সুন্দরী। । । । । একেবারেই নয় ।

আহামরি কেউ নই। Sandip Chandra Das

  জীবনের এক ধাপে এসে এমন একবার অন্তত মনে হয় যে আমরা কিছু মানুষের জন্য যোগ্য নই। এটা এই কারণে নয় যে আমাদের বিপরীতে থাকা মানুষ খুব খারাপ আর আমরা খুব ভালো বা অসাধারণ কিছু একটা। এটা মূলত সেই সময় যখন আমরা প্রথম অনুভব করি, আসলে আমরা খুব আহামরি কেউ নই। এটা সেই সময় যখন নিজের দেখা বড় স্বপ্নগুলো নিজের কাছেই সত্যিকার অর্থে এতটাই বড় মনে হয় যে তার বাস্তবতা নিজের কাছেই একটা স্বপ্ন মনে হতে লাগে। যখন কিনা জীবনের অর্থ ভিন্ন কিছু হতে শুরু করে। নতুন নতুন মানুষের উপস্থিতি অস্বস্তিকর লাগতে থাকে। সকালের ঘুম থেকে উঠাটি জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে হতে লাগে। মনে হয় ব্যাস্‌ এখন থেমে যাওয়ার সময়। এটা সেই সময় যখন নিজের সাথে নিজের বেশি সময় থাকা হয়। নিজের সব সত্যগুলো জানার কাজ শুরু হতে থাকে। যখন বয়সের হতে বেশি বড় হয়ে যাই। এটা সেই সময় যখন আমরা জেনে যাই যে সত্যিকার অর্থেই " আমি কেউ আহামরি কেউ নই"। শুধুমাত্র সেই বহুদূরের কোনো একটি তারার মতো যেটাকে চমকাতে পৃথিবীর সৃষ্টির সময় হতে আজ অবধি দেখাই যায় নি। তবে সে ছিল, এখনো আছে। যেটির থাকা কিংবা না থাকাতে কিছুই আসে যায় না, কারোই আসে যায় না। ব্যাস এমন একটি তারার মতো...

মন খারাপ । Mon Kharap । Photo Story । Sandip Chandra Das

  মন খারাপ আমার, আমারই সাথে  আর মন খারাপ করে আছি সবার সাথে! 

কি করে তোকে এসব জানাই বল? । Sandip Chandra Das

ব্যাস্ত আজকাল তোকে নিয়ে আমার সব ইচ্ছে দল। সুখের কলোহল । ঠোঁটের চলাচল। মনের সুরের দল। কি করে তোকে এসব জানাই বল? আমি পারি কি পেতে তোকে একবার নিজের মতো করে হাতের ফুল খোঁপায় গুজে দিতে। গালের ভাঁজে ছুঁয়ে নিতে। এছাড়া তোর হাতে হাত রেখে রেখায় নিজেকে বসিয়ে নিতে। আমার আমাতে তোকে তোর মতো করে মিলিয়ে নিতে। সাজিয়ে নিতে। গুছিতে নিতে। নিজের করে নিতে। কি করে তোকে এসব জানাই বল?

কেনো মিথ্যে সম্পর্কে যুক্ত হওয়া !

যেখানে রক্তের সম্পর্কগুলোই টিকে থাকার কোনো নিশ্চয়তা থাকেনা, সেখানে আমরা পর মানুষদের নিয়ে এত কল্পনা জল্পনা করে বসে থাকি। সত্যিকার অর্থে একা থাকাতেই অভ্যস্থ হয়ে যাওয়া দরকার। হয়তো এতে কিছুটা কষ্ট পাওয়া যায় প্রথমদিকে তবে এটাতে অন্তত একটি বিষয় থাকে যা সবচেয়ে ভালো বিষয় আর তা হলো- এতে কেউ , কোনো এক সময়ে ছেড়ে যাবে; এমন কোন ধরনের যন্ত্রণাদায়ক চিন্তা মাথায় থাকেনা।

সে যে নিজের হতেও বেশি সুন্দর । Sandip Chandra Das

 কেউ একজন আছে যেকিনা তার নিজের আয়নার প্রতিচ্ছবি হতেও বেশি সুন্দর! 

ভাবনাটাতো এমনও হতে পারতো তোমার !

  তোমার চিরুনীতে উপড়ে যাওয়া চুল নই যা ফেলেই দিতে হবে। আমায় তো তুমি শুকিয়ে যাওয়া ফুলও ভাবতে পারো, যেটাকে বছরের পর বছর রেখে দেওয়া যায়, সংরক্ষণ করা যায়, লুকিয়ে রাখা যায় কোনো প্রিয় বইয়ের মাঝখানে।

লেখা । সন্দীপ চন্দ্র দাস

  আমি ভালোবেসে লেখি, ভালোবাসার জন্য লিখিনা ! 

হাতের রেখা

  কারো সঙ্গে হাত এখানে সাবধানে মিলিও। কে জানে, কোন রেখা, কে নিয়ে চলে যায়!       

চমৎকার দুঃস্বপ্ন | আত্মহত্যা | ছবি কথা | Sandip Chandra Das

 এ এক অদ্ভুত রকমের দুঃস্বপ্ন যাকিনা ঘুমিয়ে যাওয়ার আগেই ভাঙ্গতে হয়ে। 

দূর আর দূরত্ব এক নয় | ছবি কথা | Sandip Chandra Das

 দূর আর দূরত্বে যে অনেক তফাৎ প্রিয়। তাই আমি তোমার থেকে হয়তো দূরে আছি তবে খেয়াল করে দেখলে দেখতে পাবে যে এখন আমরা আগের হতেও খুব কাছাকাছি আছি। 

না বলা কথা | ছবি কথা | Sandip Chandra Das

  কথা বলতে সবাই শিখে যায় তবে সব কথা আদৌও কি বলা যায়?  

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো? 

শুধু মনে রাখুন | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines আপনার এতো সময় কোথায়? তাই মনে করার ব্যাপারটা মনকেই দিয়ে দিন। সে মনে করবে, আমায় ভাববে আর আমি আনন্দ পাবো। ❤😌

ভয় লাগে চুপচাপ থাকতে | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines  এখানে আমরা কখনো কখনো নিজে খুশি হওয়ার জন্য অন্যের বদনাম শোনার এক অদ্ভুত ধরনের নিয়ম গড়ে নিয়েছি। তাই না? More more posts follow me on -  Instagram  |  Facebook  |  Twitter

তুমি মানেই ভালোলাগা | ছবি কথা। #TwoLines। Sandip Chandra Das

 #TwoLinesTeller 🖤 তোমায় ভালো লাগার অসুখটা আমায় আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্টে। 

প্রিয় শখ। ছবি কথা। Sandip Chandra Das

#TwoLinesTeller   এটাই যে আমার বড্ড প্রিয় শখ। এই শখটিই এখন আমার এমন একটি শখ যার জন্য আমি শখে শখে মৃত্যও অনায়াসে গ্রহণ করতে পারি।   

স্মৃতি । তোমার আমার স্মৃতি এভাবেই জমে থাক মনের ঘরে । Sandip Chandra Das

জমবে স্মৃতি আর যা চলবে আজীবন !  #TwoLinesTeller  সময় তো এমনই থাকবে । যেখানে দুঃখ কষ্ট সবই থাকবে তবে কিছু স্মৃতি এমন তৈরি করে নিতে কষ্ট কি? যা ভেবে আজীবন আনন্দে কাটানো যাবে । আর আমিও তো আজ তাই চাচ্ছি ! তো চলো এই ঘুমন্ত শহরে আমরা রাত জেগে স্মৃতি জমাই ।

দলিল বিহীন জমি আপনার । ছবি কথা । সন্দীপ চন্দ্র দাস

#TwoLines #TwoLinesTeller #PhotoStory  এই জমি আপনার নামেই আছে, এখন তো ব্যাস্‌ আপনি আসবেন আর ঘর বাঁধবেন । তো এখন হাত দিয়ে একবার দেখে নিন জমিটা আসলে কতটা সুন্দর  করে গুছানো !