Skip to main content

Posts

Showing posts with the label মৃত্যু

মৃত্যু তুমি যদি আসো সরাসরি আসো

  মৃত্যু তুমি যদি আসো সরাসরি আসো। কাপুরুষের মতো কোনো অসুখ রূপধারী ছদ্মবেশী হয়ে নয়। আমরা মধ্যবিত্তরা তোমায় আলিঙ্গন করে নিব। আর যদি ছদ্মবেশী হয়ে আসো তাহলে চোখ বন্ধ হওয়া অবধি অভিশাপ দিতে থাকবো। মৃত্যু আমাদের ভয় নয়, মৃত হয়ে বেঁচে থাকাটা আমাদের কাছে ভয়ের। তাই বলছি কোনো অযুহাত নয়। তুমি আসো ! শীগ্রই আসো তবে সরাসরি আসো। তুমি বীরের মতো আসো । তোমার আসাটা তো আর অনিয়ম কিছু নয়,আমরা জানি আসবে, তোমাকে আসতেই হবে তো............ ভয় নেই ! তুমি বীরের মতো আসো ।

চমৎকার দুঃস্বপ্ন | আত্মহত্যা | ছবি কথা | Sandip Chandra Das

 এ এক অদ্ভুত রকমের দুঃস্বপ্ন যাকিনা ঘুমিয়ে যাওয়ার আগেই ভাঙ্গতে হয়ে। 

অনুভূতিগুলো জানার জন্য আধুনিক যন্ত্র প্রয়োজন

  আমাদের এই আধুনিক যুগের মতোই আমাদের এখন একটি আধুনিক ধরনের যন্ত্র খুব জরুরীভাবে প্রয়োজন । ঠিক এমন একটি আধুনিক ধরনের যন্ত্র যা ব্যবহার করে একজন আরেকজনের মনের অবস্থা অনুধাবন করতে পারবে , সাথে এটাও জানতে পারবে যে কাছে থাকা ব্যক্তিটি কি ভাবছে । আমাদের খুব দূরের মানুষের ভাব বুঝতে পারবে এমন যন্ত্র না হলেও অন্তত কয়েক মিটার দূরত্বে থাকা কাছের মানুষটির মনের হতাশা, কষ্ট, একাকীত্ব বুঝতে পারব কিংবা পরিমাপ করে জানাতে পারবে এমন একটি আধুনিক যন্ত্রের প্রয়োজন । জানিনা কেন আমাদের এই পৃথিবী এমন হয়ে যাচ্ছে   সময়ের সাথে সাথে । আসলে পৃথিবী বললে ভুল বলা হবে, বলতে হয় আমরা কেমন যেনো হয়ে যাচ্ছি । বদলে যাচ্ছে সময় , হয়েছে আদিম হতে নতুন আর নতুন হতে এখন হয়েছে আধুনিক তবে আমরা সময়ের সাথে সাথে বিবর্তন হলেও উন্নত ও বিকশিত চিন্তাধারার অধিকারী না হয়ে , হয়ে যাচ্ছি এক ভিন্ন ধরনের সত্ত্বা যাদের কাছে কিনা এখন মৃত্যু একটা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যাকিনা চাইলেই ঘটিয়ে দেয়া যায় । সমস্যা, হতাশা, দুঃখ-কষ্ট ইত্যাদি এই শব্দগুলো যদি এই সময়ে আমরা গুগলেও সার্চ করি তাহলে সেও বলতে পারবে না আদৌও কতটা পুরনো অর্থাৎ এইগুলো নতুন ...

তফাৎ

তফাৎ   "মৃত্যুটাই শেষ তফাৎ তৈরি করে দিয়ে যায় ! যেমন তুমি জমিন পাবে আর আমি আসমান পাবো।" ব্যাখ্যা- সে মুসলিম তাই ধর্ম অনুসারে কবর দেওয়া হবে আর অন্যজন যে হিন্দু তাকে দাহ করা হবে অর্থাৎ সে উড়ে আকাশের নামে হয়ে যাবে।