Skip to main content

আহামরি কেউ নই। Sandip Chandra Das

 জীবনের এক ধাপে এসে এমন একবার অন্তত মনে হয় যে আমরা কিছু মানুষের জন্য যোগ্য নই। এটা এই কারণে নয় যে আমাদের বিপরীতে থাকা মানুষ খুব খারাপ আর আমরা খুব ভালো বা অসাধারণ কিছু একটা। এটা মূলত সেই সময় যখন আমরা প্রথম অনুভব করি, আসলে আমরা খুব আহামরি কেউ নই। এটা সেই সময় যখন নিজের দেখা বড় স্বপ্নগুলো নিজের কাছেই সত্যিকার অর্থে এতটাই বড় মনে হয় যে তার বাস্তবতা নিজের কাছেই একটা স্বপ্ন মনে হতে লাগে। যখন কিনা জীবনের অর্থ ভিন্ন কিছু হতে শুরু করে। নতুন নতুন মানুষের উপস্থিতি অস্বস্তিকর লাগতে থাকে। সকালের ঘুম থেকে উঠাটি জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে হতে লাগে। মনে হয় ব্যাস্‌ এখন থেমে যাওয়ার সময়। এটা সেই সময় যখন নিজের সাথে নিজের বেশি সময় থাকা হয়। নিজের সব সত্যগুলো জানার কাজ শুরু হতে থাকে। যখন বয়সের হতে বেশি বড় হয়ে যাই। এটা সেই সময় যখন আমরা জেনে যাই যে সত্যিকার অর্থেই " আমি কেউ আহামরি কেউ নই"। শুধুমাত্র সেই বহুদূরের কোনো একটি তারার মতো যেটাকে চমকাতে পৃথিবীর সৃষ্টির সময় হতে আজ অবধি দেখাই যায় নি। তবে সে ছিল, এখনো আছে। যেটির থাকা কিংবা না থাকাতে কিছুই আসে যায় না, কারোই আসে যায় না। ব্যাস এমন একটি তারার মতোই খুব আহামরি কিছু নই।

আহামরি নই।


Comments

Popular posts from this blog

হাবিজাবি । এক অসম্পূর্ন , অপ্রকাশিত বই। সন্দীপ চন্দ্র দাস

            হাবিজাবি                       আমার কথা     খুব ভালো নয় বরং একটু আকটু পড়তে ভালোবাসে এমন যে কেউ আমার লেখাগুলো কোনো একটি লেখা একবার পড়লেই আসলে বুঝে যাবে আমি লেখক বলার জন্য মূলত যোগ্য নই। আর আমি তা নিজেও মানি। শুধু যে মানি তাই নয়, সাথে মনেপ্রাণে বিশ্বাসও করি। তবুও একজন সাধারণ মানুষের মনেও তো অনেক অনেক জমানো কথা থাকে যা বলা কঠিন , আমি সেই সাধারণ মানুষই যেকিনা সেই জমানো কথাগুলো লিখে ফেলি। হয়তো এই আশায় যে কোনো একদিন বসব অবসর হয়ে নিজের সাথে নিজে সেদিন এক এক করে সব পড়ব আর নিজেই ভেবে আশ্চর্য হবো যে কেন লিখেছিলাম এই লেখাটি । তাই আমায় একজন লেখক ভাববেন নাহ্‌ তাহলে সম্ভবনা এটারই বেশী যে আপনার মনে হবে এই হাবিজাবিগুলো পড়ে আপনার অনেকটা সময় অপচয় হলো। তাই আমি অনুরোধ করব ভাবুন একজন সাধারণ ব্যক্তি নিজের কথাগুলো লিখে চলে গিয়েছে, এখন আমায় জানার জন্য মূলত পড়ছেন।   অসম্ভব ভালো থাকবেন। আপনার জন্য পৃথিবীর সব ভালোবাসা রইলো।         ...

এতটা মিষ্টি বোধহয় একারণেই!

তোমার মুখে যেমন মধু তেমনি চোখের চাহনিতে কি চিনির সিরা গুলানো? 

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো?