Skip to main content

শুধু শুধু চলে যাচ্ছেন কেন? । Sandip Chandra Das

 আমায় দেখে হঠাৎ এত সুন্দর হাসি বন্ধ করে শুধু শুধু চলে যাচ্ছেন কেন?

ওহ দেখে ফেলেছি বলে? এখন চোখ অপরাধ করেছে আর আমায় কষ্ট দিবেন? এটা আবার কোথাকার নিয়ম? হুম!
যাবেননা দয়া করে!
বলছিলাম যে, এই চোখ তো ইত্যিমধ্যেই দেখে ফেলেছে সেই স্বর্গীয় হাসি।
এখন আর লুকিয়ে রাখার মানে কি?
একটু দাঁড়িয়ে যান! একটু প্রশংসা করার সুযোগ তো দিন, তারপর নাহয় মৃত্যুদন্ডই দিয়ে দিবেন।
অন্তত বলা তো যাবে, স্বর্গীয় হাসি চুপিচুপি দেখার অপরাধে মৃত্যুদন্ড পেয়ে নরকে এসেছি।

Comments