Skip to main content

আমি প্রতিদিন চুরি হয়ে যাই । সন্দীপ চন্দ্র দাস



 তার চোখের শব্দ কানে আসে, ঠোঁটের নিরবতা চোখে পরে ।
তবুও আমি থেমে থাকি, তার চোখে আমি কতটা বিশেষ তা চোখ ফিরিয়ে মাপতে থাকি।

পরিচয় ছাড়া ভীষণ পরিচিত তার আমি;
আমি অপেক্ষায় আছি এক যুগ ধরে, আমার নাম জানাবো তাকে আমি।

সে আমায় প্রতিদিন একটু একটু করে আড়াল হতে চুরি করে-
আমি প্রতিদিন তার সামনে ইচ্ছে করে হাজির হয়ে চুরি হয়ে যাই।

ঐ দেয়ালের কাছে একদিন যাব আমি
জানবো আমায় নিয়ে তার লুকিয়ে বলা সব গল্প কাহিনী ।

Comments