তার কাছে আমার মনের পত্র অর্থাৎ প্রেম পত্র । কিছু ভাবনা যা ভাবায় আমায় আর বলতে চায় কিছু বর্ণনা সারাক্ষণ তোমায় নিয়ে যা আমি ভাবি আর ভেবে যাই তোমায় আদৌও এই কথাগুলো বলবো কিভাবে। শতশত কথা আছে বলার তবে যদি ব্যাখ্যা করে দেখা যায় তবে আসলে সেই শতশত কথাগুলোর ঠিক একটাই মানে । আর তা ভালোবাসা ছাড়া ভিন্ন কিছু নয়। কি বলবো তোমায় নিয়ে ? কিছুই তো আসলে নতুন নেই কেননা প্রতিটি কথার মানেই যদি উদ্ঘাটন করো তাহলে পাবে আমি তোমাকেই চাই , তোমারই হতে চাই আর আমার সকল কিছুর মাঝেই তোমাকে রেখে ঘুরে বেড়াই । যেখানে প্রিয় মানেই তুমি, আবার প্রিয় এর চাইতেও যা বেশি কিছু যা তাও যে ঠিক সেই তুমিই ! এমন প্রিয় যে , যতটুকু কিনা আমি নিজের কাছে নিজেও এখন অবধি প্রিয় হয়ে উঠা সম্ভব হয়নি। আর যদি বোঝাতে চাই কতটা বিশেষ ও গুরুত্বপূর্ণ তুমি আমার কাছে হয়ে আছো তাহলে জানাতে হয় যে, এখন তুমি ছাড়া আমার কোনো কিছুই সম্পূর্ণ হওয়ার মতো নয়। কারণ এখন তো আমার ইচ্ছেরাও পথ ভুলে আজকাল পরে থাকে তোমার গলির সেই মোড়ে, ঠিক যেখানটাতে কিনা তোমার ঘরের, তোমার জানালাটা আছে মুখ করে । আর যদি জানতে চাও কতটা দখলদারী এখন আমার উপর তোমার তাহলে বলতে হয় ঠিক ত...
কোনো শব্দই এখন আর নতুন নেই এই পৃথিবীতেই তবে সেই শব্দগুলো জুড়ে আমরা এখনো নতুনভাবে নতুন কিছু লিখতে পারি।