Skip to main content

নিজের হতে নিজেকে বাদ দেওয়া কঠিন | আত্মকথন | Note | Sandip Chandra Das

 নিজের মাঝে নিজের একটা অংশ আছে যেই অংশটি, সব চায়। সব পেতে আগ্রহী। সবার কাছাকাছি হতে ইচ্ছুক। সকলের প্রিয় হতে প্রয়াসী। নিজের হতে নিজের অনেক উচ্চ আকাঙ্খা। আর সে কিছু ঘটার আগেই সব নিজের মতো করে শুধু সুন্দর আর সুন্দর, গোছানোভাবে সব ভেবে রাখে। যার ধারণা সব তার হতে পারে। সব সে করতে পারে। যে অল্পতে সব ভুলে না। যে ভাবে সে ভুল নয়। ভুল হতে পারেনা। ভাবে তাকে চাওয়াটাই, পৃথিবীতে থাকা বাকি সবার জন্য প্রয়োজন। 

এছাড়াও যে জানে কেবল সত্য বলটাই সত্য। যুক্তি দিলেই জয় হয়। না হেরে যাওয়া মানেই অন্য কাউকে জয় করা। যেকিনা জানে সে অহংকারী নয়। ভীষণ সাহসী। অসম্ভব ভালো। সে প্রশংসার যোগ্য। এই একটা অংশ, পুরোপুরি অংশের উপর নিজের নিয়ন্ত্রণ রাখে। অল্প বয়সে এই অংশের সব চিন্তা ভালো লাগে। তবে, বয়স বাড়ে। ভুল সঠিকের ঊর্ধ্বেও কিছু থাকে তা বারবার, কোনো ঐশ্বরিক কিছু বোঝাতে থাকে। মনে হয় অনেক পাওয়ার পর, অনেক খালি হয়ে যাচ্ছি। অযোগ্য হয়ে যোগ্যতার মুকুট পড়ে ঘুরছি। তখন এই অংশটি যে কতটা আলাদা তা নজরে আসে। 


আসলে নিজের এই অংশটাকে একসময় নিজের কাছে আর রাখতে ভালো লাগেনা। এক প্রকার অসহ্য লাগে। তবে নিজের হতে নিজেকে আলাদা করাটা কঠিন। আর এই কঠিন কাজটি, ছোট্ট এই জীবনকে, খুব বড় কঠিন বানিয়ে ফেলে। 


নাহলে জীবন মৃত্যুর মাঝে এই ছোট উপহার বা সুযোগ যা-ই বলিনা কেন! এটা এত জটিল, এত কঠিন কেন? 


নোটঃ ০১

Comments

Popular posts from this blog

হাবিজাবি । এক অসম্পূর্ন , অপ্রকাশিত বই। সন্দীপ চন্দ্র দাস

            হাবিজাবি                       আমার কথা     খুব ভালো নয় বরং একটু আকটু পড়তে ভালোবাসে এমন যে কেউ আমার লেখাগুলো কোনো একটি লেখা একবার পড়লেই আসলে বুঝে যাবে আমি লেখক বলার জন্য মূলত যোগ্য নই। আর আমি তা নিজেও মানি। শুধু যে মানি তাই নয়, সাথে মনেপ্রাণে বিশ্বাসও করি। তবুও একজন সাধারণ মানুষের মনেও তো অনেক অনেক জমানো কথা থাকে যা বলা কঠিন , আমি সেই সাধারণ মানুষই যেকিনা সেই জমানো কথাগুলো লিখে ফেলি। হয়তো এই আশায় যে কোনো একদিন বসব অবসর হয়ে নিজের সাথে নিজে সেদিন এক এক করে সব পড়ব আর নিজেই ভেবে আশ্চর্য হবো যে কেন লিখেছিলাম এই লেখাটি । তাই আমায় একজন লেখক ভাববেন নাহ্‌ তাহলে সম্ভবনা এটারই বেশী যে আপনার মনে হবে এই হাবিজাবিগুলো পড়ে আপনার অনেকটা সময় অপচয় হলো। তাই আমি অনুরোধ করব ভাবুন একজন সাধারণ ব্যক্তি নিজের কথাগুলো লিখে চলে গিয়েছে, এখন আমায় জানার জন্য মূলত পড়ছেন।   অসম্ভব ভালো থাকবেন। আপনার জন্য পৃথিবীর সব ভালোবাসা রইলো।         ...

আমার এখনো আছে মনে । Sandip Chandra Das

  Photo Source - Golpo Boli আমার এখনো আছে মনে !😌   তুমি কেমন দেখতে ছিলে তা হয়তো ভুলে গিয়েছি তবে এতটুকু এখনো মনে আছে যে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আজ হতে প্রায় সাড়ে সাত বছর আগে যেদিন, হুম সেই শীতের রাতের কথা বলছি যেদিন তুমি প্রথম আমার এই চোখে ধরা দিয়েছিলে। আমার আজো আছে   মনে তুমি সেদিন একটি কালো চাঁদরে নিজেকে   জড়িয়ে রেখে ঠিক আমার বিপরীত উঠানে বসে ছিলে। আমার এখনো আছে মনে চাঁদরের ভাঁজ এর নিচে হতে দেখা যাচ্ছিল একটি লাল রঙের কাপড় পরেছিলে । তবে আলোর অল্পতার কারনে আমি আজো এই বিষয়ে সন্দিহান যে আসলে তুমি যেই কাপড়টি পরেছিলে তার রঙ টকটকে লাল ছিল কিনা !! আসলে তোমাকে দেখেই সেদিন এই চোখগুলো মন ভরতে পারছিল না তাই শাড়ির রঙের দিকে তেমন একটা খেয়াল করার কথা তখন মনেই আসেনি । আমি তখন প্রায় মন্ত্রমুগ্ধ   হয়ে একনাগারে তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম ।                                        ...

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো?