Skip to main content

আমার শুধু মনে হয়েছে এমন হতে নেই। Sandip Chandra Das

 




আমি নিজের অনেক সত্য লুকিয়ে রেখেছি। যা কেন জানি প্রকাশ করার সাহস হয়নি। হয়তো কখনো নিজের সাথে যুক্তিতর্কে পেরে উঠতে পারিনি। হারিয়ে উঠতে পারিনি নিজেকে নিজের কথা দিয়ে। শুধু মনে হয়েছে………… এমন হতে নেই। তবে আমি জানাতে চাই। জানাতে চাই। আমিও কান্না করতে জানি, পারি আর প্রায় সময়ই করিও। তবে সকলে সামনে নয়। উল্টো কখনো কখনো তো নিজের হতেও আড়াল করে কাঁদি। অন্ধকারে। আলোরও আড়ালে। 

 

কখনো আমার জনাতে এটাও মনে হয়। চিৎকার করে সেই সকল মানুষদের জানাই যারা নিজের কথাগুলো আমায় বলে আর মনে করে তাদের মতো অবস্থা আমার কখনই হয়নি। যারা মনে করে আমি খুব সাহসী। আমি তাদের জানাতে চাই……… আমিও এখন অনেক হাল ছেঁড়ে দেই। প্রায়সই তো হাঁফ ছেঁড়ে বাঁচাবারও তীব্র চেষ্টা করি। আর চেষ্টাটাও এমন যে প্রতিবার সবচেয়ে সেরা ভাবে।

 

এছাড়া আমারো ইচ্ছে হয় নির্লজ্জ হয়ে বলত একজনকে যে তাকে আমি ভালোবাসি। তবে কেন তার সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই । ইচ্ছে করে হাত ধরে বসে থাকি, উড়ে আসা চুলকে নিজ হাত দিয়ে ঠিক করে গুজে দেই কানের পাশে। হেসে হেসে বলি তার সুন্দর হাসির কথা। নিজেকে প্রকাশ করি এমন করে যেন তার মনে হয় আমি মিথ্যে বলছি না। আমি তাকে নিয়ে কোনো কল্পনা ভাবনা মিথ্যে বা বানোয়াটভাবে ভাবতেই পারিনা। 

 

অন্যদিকে কখনো কখনো কিছু অতি অসহ্যকর মানুষদের জানাতে চাই তারা কতটা অসহ্যকর আমার কাছে। ইচ্ছে করে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ হয়ে  মুখের উপর সব বলে ফেলি। আর তাদের ছুঁড়ে ফেলে জীবনের সুন্দর অধ্যায় হতে। 

 

তবে পারিনা। কিছুই পারিনা।  শুধু আমার মনে হয়েছে……… হতে নেই। 

 

Comments

Popular posts from this blog

হাবিজাবি । এক অসম্পূর্ন , অপ্রকাশিত বই। সন্দীপ চন্দ্র দাস

            হাবিজাবি                       আমার কথা     খুব ভালো নয় বরং একটু আকটু পড়তে ভালোবাসে এমন যে কেউ আমার লেখাগুলো কোনো একটি লেখা একবার পড়লেই আসলে বুঝে যাবে আমি লেখক বলার জন্য মূলত যোগ্য নই। আর আমি তা নিজেও মানি। শুধু যে মানি তাই নয়, সাথে মনেপ্রাণে বিশ্বাসও করি। তবুও একজন সাধারণ মানুষের মনেও তো অনেক অনেক জমানো কথা থাকে যা বলা কঠিন , আমি সেই সাধারণ মানুষই যেকিনা সেই জমানো কথাগুলো লিখে ফেলি। হয়তো এই আশায় যে কোনো একদিন বসব অবসর হয়ে নিজের সাথে নিজে সেদিন এক এক করে সব পড়ব আর নিজেই ভেবে আশ্চর্য হবো যে কেন লিখেছিলাম এই লেখাটি । তাই আমায় একজন লেখক ভাববেন নাহ্‌ তাহলে সম্ভবনা এটারই বেশী যে আপনার মনে হবে এই হাবিজাবিগুলো পড়ে আপনার অনেকটা সময় অপচয় হলো। তাই আমি অনুরোধ করব ভাবুন একজন সাধারণ ব্যক্তি নিজের কথাগুলো লিখে চলে গিয়েছে, এখন আমায় জানার জন্য মূলত পড়ছেন।   অসম্ভব ভালো থাকবেন। আপনার জন্য পৃথিবীর সব ভালোবাসা রইলো।         ...

আমার এখনো আছে মনে । Sandip Chandra Das

  Photo Source - Golpo Boli আমার এখনো আছে মনে !😌   তুমি কেমন দেখতে ছিলে তা হয়তো ভুলে গিয়েছি তবে এতটুকু এখনো মনে আছে যে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আজ হতে প্রায় সাড়ে সাত বছর আগে যেদিন, হুম সেই শীতের রাতের কথা বলছি যেদিন তুমি প্রথম আমার এই চোখে ধরা দিয়েছিলে। আমার আজো আছে   মনে তুমি সেদিন একটি কালো চাঁদরে নিজেকে   জড়িয়ে রেখে ঠিক আমার বিপরীত উঠানে বসে ছিলে। আমার এখনো আছে মনে চাঁদরের ভাঁজ এর নিচে হতে দেখা যাচ্ছিল একটি লাল রঙের কাপড় পরেছিলে । তবে আলোর অল্পতার কারনে আমি আজো এই বিষয়ে সন্দিহান যে আসলে তুমি যেই কাপড়টি পরেছিলে তার রঙ টকটকে লাল ছিল কিনা !! আসলে তোমাকে দেখেই সেদিন এই চোখগুলো মন ভরতে পারছিল না তাই শাড়ির রঙের দিকে তেমন একটা খেয়াল করার কথা তখন মনেই আসেনি । আমি তখন প্রায় মন্ত্রমুগ্ধ   হয়ে একনাগারে তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম ।                                        ...

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো?