Skip to main content

Posts

মৃত্যু তুমি যদি আসো সরাসরি আসো

  মৃত্যু তুমি যদি আসো সরাসরি আসো। কাপুরুষের মতো কোনো অসুখ রূপধারী ছদ্মবেশী হয়ে নয়। আমরা মধ্যবিত্তরা তোমায় আলিঙ্গন করে নিব। আর যদি ছদ্মবেশী হয়ে আসো তাহলে চোখ বন্ধ হওয়া অবধি অভিশাপ দিতে থাকবো। মৃত্যু আমাদের ভয় নয়, মৃত হয়ে বেঁচে থাকাটা আমাদের কাছে ভয়ের। তাই বলছি কোনো অযুহাত নয়। তুমি আসো ! শীগ্রই আসো তবে সরাসরি আসো। তুমি বীরের মতো আসো । তোমার আসাটা তো আর অনিয়ম কিছু নয়,আমরা জানি আসবে, তোমাকে আসতেই হবে তো............ ভয় নেই ! তুমি বীরের মতো আসো ।

এই শিকড় পৌঁছে গিয়েছে মনের তলদেশে। আলাপচারিতা

  # আলাপচারিতা 🌸 আচ্ছা তাহলে আজ উঠি! - এখনই? মাত্র বিকেল পাড় হলো আপনার সাথে, কথা তো ছিল সন্ধ্যে পাড় করার। - হ্যাঁ! তবে যেতে হবে। কেন? ভালো লাগছে না আপনার আমার সাথে বসে? কথা বলে? নিজের প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে নদী দেখতে? - হুম ভালো লাগছে! বরং আপনার সাথে বসে সময় কাটাতে ভীষন ভালো লাগছে। তাহলে চলে যেতে চাচ্ছেন যে? - ভয় করছে! ভয়! কিসের ভয়? - এই যে ভীষন ভালো লাগার ভয়। যদি মনে গেঁথে বসে থাকে, যদি মনের লোভ জন্ম হয়ে যায়, যদি অভ্যাস হয়ে যায়- এভাবেই থাকার। হলে বুঝি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আপনার? - হুম! তখন নিজেকে আটকে রাখা সম্ভব হবে না! তখন এই সুখ বারবার ভোগ করতে ইচ্ছে করবে। আচ্ছা আপনি নিজেকে এত আটকে রাখেন কেন? মাঝে মাঝে নিজেকে অনিয়ন্ত্রিত রাখাটা কি খুব খারাপ কিছু? - হয়তো না! তাহলে? আপনি এমন করেন কেন? [মোহ এক বার জন্মে গেলে, তাও আবার কোনো মানুষকে ঘিরে জন্ম নিলে, তখন মনের ইচ্ছেরা মুক্ত হয়ে যায়। আর ইচ্ছেরা তখন যাচ্ছে তাই রকমের বিষয় আশা করে, কল্পনা করে। তা পূরণ না হলেই শুরু হয় মনের রোগ, চোখের রোগ, ঠোঁটের রোগ। জমে যায় বিষাদের স্তুপ৷ আর আমি (মুগ্ধ) তা কখনোই চাই না। আমি জানি আ...

আয় হায়

  আমি না পারছি তার হতে, আর না পারছি তাকে অন্য কারোর হতে দিতে। আয় হায়!

প্রত্যাখ্যান করে দিবেন

  আপনি মানুষটি বড্ড দামি! জানি আপনি অহংকার করেন না তবুও বলছি আমি যখন কম দামী সেই ফুটপাতের ফেরি হতে একপাতা কালো টিপ, মেলা হতে কেনা দু-মুঠো কাচের চুড়ি আর তিনদিন লাগিয়ে লেখা পাঁচ লাইনের লেখা যুক্ত সাদা এ-ফোর সাইজের কাগজটি দু-ভাজ করে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিব তখন, মুচকি হাসি দিয়ে প্রত্যাখ্যান করে চলে যাবেন। ফিরেও তাকাবেন না, ধরে নিবেন; ধরার মতো গুরুত্বপূর্ণ মানুষই আমি নাহ্ . . . কি পারবেন না? পারলে খুশি হবো!

খুঁজতে থাকা আমিটাকে আমি । ব্যস্ততা ।

  এখানে প্রতিটি মানুষই আমরা নিজেদের আলাদা একধরনের ব্যস্ততায় থাকি। ব্যস্ততা হলো নিজেকে ব্যস্ত দেখানোর ব্যস্ততা। যা ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমাতে যাওয়ার আগ অবধি চলতে থাকে। এখন এই ব্যস্ততায় কখন, কিভাবে আর কি করে যে নিজেকে আমরা হারিয়ে ফেলি তার হদিস আমাদের নিজেদের কাছেও নেই। বেঁচে থাকার তাগিতে এতটাই দিশেহারা হয়ে গিয়েছি যে ঠিক কখন হুট করে বড় হয়ে গেলাম তারও কোনো ঠিক নেই!   বড় মানে কোনো সাধারণ ধরনের বড় নয় ! একেবারে বড়! যাকে বলা যায় বয়স্ক !   পরশু ভালো থাকবো বলে, আগামীকাল কি কি করব বা করতে হবে তার প্রস্তুতি আজ নিতে গিয়ে ঠিক নিজের দিকে খেয়ালই করা হয়নি। আজ যখন বহুদিন পরে আচমকাই প্রতিদিনের মতো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তখন নিজের স্বপ্নে সেই ছোট্ট নিজেকেই দেখলাম। বাহ্‌ কি চমৎকার ভাবে হাসছিলাম।   কিভাবে রাতের আকাশের তারা বোকার মতই না গুনছিলাম। বৃষ্টির ফোঁটা দেখে আনন্দে আত্মহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিলাম। কত বড় বড় স্বপ্ন দেখছিলাম। হেরে গিয়েও কি অসম্ভব সুন্দরভাবে হাসছিলাম। যাকে দেখছিলাম তার সাথেই গুলেমিলে যাচ্ছিলাম - তখন কে আপন, কে পর এগুলো ভাববার সময়ই আমার হাতে ...

Mother's Day status । মাতৃ দিবস

  প্রতিটি মা'কেই এই মাতৃ দিবসের শুভেচ্ছা।  এই পৃথিবীর প্রতিটি মায়ের আয়ু দীর্ঘায়ু হোক! সাথে মা'য়েরা নিজেকে বাদ রেখে যে যে আশীর্বাদ অন্যের জন্য রোজই কামনা করেন সেগুলো না চেয়েই আজ তাদের নিজেদের পাওয়া হোক।

কাছের মানুষ

  মাঝে মাঝে কাছের মানুষটিকে খুঁজে বের করতে ঠিক ততটা সময়ের কয়েকগুণ বেশি সময় লেগে যায়, যতটা সময় কিনা লাগে খুব দূরের মানুষটিকে খুঁজে পেতে। আর, আমি আর আপনি হয়তো কারোর সেই কাছের মানুষটিই তাই একটু বেশি লেগে যাচ্ছে।

ইতি তোমার ভালোবাসা

  এইযে ভালোবাসা, ভালোবাসা মনে আছে নিশ্চয়ই! হয়তো নাহ্, তাই নাহ্? ঠিক আছে কেননা এটা জরুরি নয়। তবে- ভালোবাসার প্রতি, এই ভালোবাসার ভালোবাসা রইলো! তো প্রিয় ভালোবাসা, ভালোবাসা নিলে অবশ্যই! নাকি নাহ্? না নিলেও একেবারেই অসুবিধা নেই। ঠিক আছে- ভালো থেকো, ভালোবাসা! ভালোবাসা জানাই, ইতি তোমার ভালোবাসা!

ভালোবাসা ভালো থাক্‌

 😌 ভালোবাসাকে ভালোবাসি, যদিও ভালোবাসে না ভালোবাসা। তবুও ভালোবাসা ভালো থাক্!

জীবনের অভিনয়

  আমি অভিনয় করতে করতে জীবনকেই নাটক বানিয়ে ফেলেছি। এখন নাটকটা কিছু এমন হয়ে গিয়েছে যেখানে আগামী পর্বে এই চরিত্রকে মরে যেতে হবে, আর অন্যদিকে অভিনয় ছেড়ে দিলে আমার বাস্তব চরিত্রটা অভিনয়ের চরিত্রের অভাবে মারা যাবে।

আমার শেষ লেখা হবে একটি গান

-    আমার শেষ লেখাটি হবে একটি গানের কথা। এমন একটি গানের কথা যা আগে কেউ লিখেনি আর কেউ সেই গানের কথায় সুরও দেয়নি। আমি চাই সে গানের কথাটি তুমি খুঁজে পাও। তারপর নিজের ইচ্ছেমত সুর দিবে। আর রোজ শেষ বিকালে একমনে সেই গানের কথায় সুর বেধে- তোমার মত করে তুমি তোমার গান মনে করে গাইবে। আর সেটিই হবে আমার শেষ লেখার, শেষ পরিনতি আর শ্রেষ্ঠ প্রাপ্তি।

সম্পর্ক | Sandip Chandra Das

 ফোনে কথা বলার শেষের দিকে হঠাৎ বলে উঠা-  "চলো দেখা করি !"  রাত ১২টা ৩৫ মিনিট আর ২৫ সেকেন্ড , সে বললো তুমি আসো আমি বারান্দায় দাড়ালাম ......... জলদি ! আমি বললাম না একটু দেড়ি করেই আসবো !!  ;কেন ? আমি চাই তুমি একটু সাজো ... ; ; না সাজলে হবে না ? হবে না কেন ! অবশ্যই হবে ।  ;জোর করবে না যাতে করে আমি সাজতে বাধ্য হই ? নাহ !  কেন ?  এমনি ( কারন আমি জানি সে সাজবেই ) ! তুমি বারান্দায় থেকো আমি আসছি । ' ' ১০ মিনিটের পথ - রাতে রিক্সাও নেই তাই হেটে হেটেই আসতে হচ্ছে ! ' হাতে চায়ের কাপ নিয়ে এই শীতের রাতেও সে বারান্দায় অনেক রাত অবধি অপেক্ষারত আছে সে , খুব সাজুগুজু করে তেমন কিছু নয় । একেবারে সাদামাটা বেশে ! চুল গুলো খুব সুন্দর করে বাধা , হাতে অল্পকিছু করে নীল চূড়ি পরা যাকিনা রাতের কারনে গাঢ় নীল রঙের দেখাচ্ছে আর কপালের মাঝামাঝিতে ছোট একটি কালো টিপ আর বোধহয় নীল রঙের কাপড় পরে আছে এবং নিজেকে সুন্দর করে জড়িয়ে রেখেছে আমার দেওয়া সেই মিষ্টি রঙ্গের কাশ্মিরী চাঁদর দিয়ে ( তার জন্যই চাঁদরটি আনা কেননা তার খুব শখ ছিল )।  আমি এসে হাজির !  সাধারনত এতো রাতের দিকে পথে কাউকে হাটত...

তার মনের গলি ।

আমি জানি এই শহরের সকল অলিগলি , শুধু জানা আর হলো না- তার মনে অবধি গিয়েছে সেই এক রাস্তাটা ! আমি অসংখ্যবার বাহির হয়েছে সেই রাস্তার খোঁজে তবে প্রতিবার ব্যর্থ হয়েই নিজ ঘরের রাস্তায় চলে এসেছি। এমনটা নয় যে জিজ্ঞাসা করিনি কাউকে সেই রাস্তার ঠিকানা !! কিন্তু কেউই জানতো না তাই জানাতে পারেনি আর যারা জানতো তারা নিজের অংশীদার চাচ্ছিল না তাই ইচ্ছে করে জানাই নি।